নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) আয়োজনে ‘নূরুস সীরাহ্’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় এ প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের নান্দনিক ক্যালিগ্রাফি নিয়ে অংশ নেন।
প্রদর্শনীতে প্রদর্শিত ক্যালিগ্রাফিগুলো পরিদর্শন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ সময় তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সৃজনশীল কাজ ও ক্যালিগ্রাফির নান্দনিক উপস্থাপনা পর্যবেক্ষণ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহসভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম আরিফ, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আইও/