মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

উমেদ প্রকাশে হাদীসের গল্প—বিশেষ ছাড়ে ইয়াহইয়া ইউসুফ নদভীর শিশু সাহিত্য


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

মুহাম্মদ মিজানুর রহমান

শিশুদের মন কোমল, সরল এবং অনুসরণপ্রবণ। তাদের মনে যা রোপিত হয়, তা গভীরভাবে প্রভাব ফেলে তাদের ভবিষ্যৎ জীবন ও চারিত্রিক গঠনে। তাই শৈশব থেকেই শিশুদের মনে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের বীজ বপন করা অত্যন্ত জরুরি। এ কাজে হাদিসভিত্তিক শিশু সাহিত্যের বিকল্প নেই।                                                                                                             
ইতিমধ্যে বাংলাদেশে এমন কিছু লেখক ও প্রকাশনী উঠে এসেছে, যারা শিশুদের উপযোগী ভাষা ও কাহিনিতে হাদীসের শিক্ষাকে তুলে ধরছেন আকর্ষণীয়ভাবে। তেমনই একজন প্রখ্যাত শিশুসাহিত্যিক,  সুলেখক ইয়াহইয়া ইউসুফ নদভী। উমেদ প্রকাশ থেকে প্রকাশিত তার লেখা এক ঝাঁক হাদীসের গল্প শিশুদের জন্য যেমন হবে শিক্ষণীয়, তেমনি হবে পাঠযোগ্য ও উপভোগ্য।
       
শুধু তাই নয়, যেগুলো পাঠে শিশুরা শিখবে রাসূল (সা.)-এর আদর্শ, মানবিকতা ও নৈতিকতার শিক্ষাগুলো । পাশাপাশি অভিভাবকদের জন্যও থাকবে দিকনির্দেশনা—কীভাবে এই বইগুলো হতে পারে একটি সুন্দর ইসলামী ভবিষ্যতের ভিত্তি। 
শিশুরা গল্প ভালোবাসে। আর সেই ভালোবাসার মাঝেই যদি জাগে ঈমানের আলো, নৈতিকতার বীজ, আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা-তবে সে গল্প হয়ে ওঠে জীবনঘনিষ্ঠ এক শিক্ষার বাতিঘর।

মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভীর লেখা এই অসাধারণ সিরিজটি ঠিক তেমনই এক দ্যুতিময় প্রয়াস। প্রাণবন্ত ভাষা, মর্মস্পর্শী উপমা, হাদীসের বাণী ও ঘটনার সাথে যুক্ত বাস্তব জীবনের শিক্ষা-সব মিলিয়ে এই সিরিজের প্রতিটি বই হয়ে উঠেছে ছোটদের মন ও মানস গঠনের জন্য এক নির্ভরযোগ্য সঙ্গী।

তিনি দীর্ঘদিন থেকে শিশু-কিশোরদের জন্য লেখালেখি করে আসছেন। লেখকের লেখা যেমন সুন্দর, বিষয়টাও থাকে চমৎকার, শিক্ষণীয়। ইতিমধ্যে ১৫০ গ্রাম আর্ট পেপারে বইগুলো ছেপে প্রকাশনীতে চলে এসেছে। ছাপা এত সুন্দর হয়েছে যে, হাতে পেলে আপনি যেমন খুশি হবেন, ছোটরা আরও বেশি খুশি হবে। চমৎকার, বর্ণিল অলংকরণ, ঝকঝকে ছাপা-সব মিলিয়ে বইগুলো হয়ে উঠেছে আলোকোজ্জ্বল! এমনকি প্রতিটি বইয়ের নামও বেশ লোভনীয়-- শিশুর মুখে ফুটল ঈমান, নেয়ামতের শোকর, মেঘের কোলে বৃষ্টি হাসে, সওদাগরের বিশেষ জাহাজ, কার ওই গুপ্তধন, নাজাতের কিশতি, বন্দি কাহিনী, প্রাণীর মুখে ফুটল কথা, মরুর জাহাজ ছুটছে কোথায়, কোথায় তোমার নুগায়ের! 

আসুন, আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিই এমন কিছু বই, যা শুধু আনন্দই নয়, তাদের ভবিষ্যতের জন্য এক মূল্যবান পাথেয় হয়ে থাকবে।
বিভিন্ন কারণে যারা উমেদ প্রকাশনীর বর্ষসেরা অফারে বই সংগ্রহ করতে পারেননি, সম্মানিত পাঠকবৃন্দ যেন ঈদের সময়ও অফার মূল্যে বইগুলো সংগ্রহ করতে পারেন সেজন্য উমেদ প্রকাশ ও দারুল ফিকরের বর্ষসেরা অফারের মেয়াদ ১৪ জুন ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আলহামদুলিল্লাহ। 

রকমারি ও য়াফিলাইফ সহ সকল অনলাইন শপে বর্ধিত সময়েও উমেদ দারুল ফিকরের বই অফার মূল্যে কেনা যাবে ইনশাআল্লাহ। 
হাদীসের গল্পের মুদ্রিত মূল্য : ১৬৯৫ টাকা
অফার মূল্য : ১০১৭ টাকা
অফার চলবে ১৪ তারিখ পর্যন্ত, যোগাযোগ : ০১৭৫৭৫৯৭৭২৪। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ