মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ভাষা সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

বিভাগীয় শহর ময়মনসিংহে দিনব্যাপী ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১৬ মে) এই কর্মশালার আয়োজন করেছে সীরাতকেন্দ্র। আয়োজন সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম।

ওইদিন সকাল ৯টা থেকে নগরীর ডিবি রোডে সায়েম হাসপাতাল সংলগ্ন তাহসীনুল কুরআন ওয়াস-সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসায় এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালা প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন লেখালেখি ও সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, আলী হাসান তৈয়ব, গাজী মুহাম্মদ সানাউল্লাহ, সাইফ সিরাজ, হুমায়ুন আইয়ুব, মুনীরুল ইসলাম ও আমিন ইকবাল।

প্রশিক্ষণের বিষয়ের মধ্যে রয়েছে- কী লিখবো কেন লিখবো; লেখালেখির প্রস্তুতি; ব্যবহারিক বানান; প্রবন্ধ-নিবন্ধ, ছড়া, গল্প-উপন্যাস; ফিচার-অনুবাদ, আবৃত্তি-উচ্চারণ; সংবাদপত্র-সাংবাদিকতা; সাক্ষাৎকার, মোবাইল জার্নালিজম; ক্যামেরার ব্যবহার; লেখালেখি ও সংবাদপত্রে তথ্যপ্রযুক্তি এবং ইসলামে সামাজিক আচরণবিধি। আরও থাকছে আবৃত্তি, উপস্থাপনা ও বক্তৃতা শৈলী।

সীরাতকেন্দ্রের নির্বাহী পরিচালক মাওলানা আমীর ইবনে আহমদ জানান, ২৫০ টাকা নিবন্ধন ফি দিয়ে যে কেউ অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। ১৫ মের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দূর থেকে যারা আসবেন নগদে বা বিকাশে নিবন্ধন ফি পাঠিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ