মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

অমর একুশে বইমেলা আজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে ‘অমর একুশে বইমেলা-২০২৫’। বিকেল ৩টায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনে মাসব্যাপী এই মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বছর বইমেলার প্রতিপাদ্য বিষয় ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

বইমেলা কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বৃহস্পতিবার একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

গত বছরের তুলনায় এবার মেলার আকার বেড়েছে। বেড়েছে স্টলের সংখ্যাও। গত বছর বইমেলায় ৬৪২টি প্রতিষ্ঠানের ইউনিট ছিল ৯৪৬টি; এবার মোট ৭০৮ টি প্রকাশনা প্রতিষ্ঠানকে এক হাজার ৮৪ টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৬০৯টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। তবে প্যাভিলিয়ন সংখ্যা বাড়ছে না। গত বছরের ন্যায় এবারও থাকছে ৩৭টি প্যাভিলিয়ন।

এবার সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছের গাছতলায় করা হয়েছে লিটল ম্যাগাজিন চত্বর। সেখানে ১৩০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া শিশুচত্বরে ৭৪টি প্রতিষ্ঠানকে ১২০ ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপাদ্য ও নতুন বাংলাদেশের স্বপ্নে শুরু হতে যাওয়া এইবারের বইমেলায় রাখা হয়েছে ‘জুলাই চত্বর’। থাকছে ৫২-র ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের নামও।

উল্লেখ্য, গত বছর তিন হাজার ৭৫১টি বই প্রকাশিত হয়। বিক্রি হয় ৬০ কোটি টাকার বই। দর্শনার্থীর সংখ্যা ছিলো ৬০ লাখের কাছাকাছি। এবার ইতোমধ্যে বইমেলার জন্য ৬০০টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। আশা করা হচ্ছে, এবার বই প্রকাশনা ও দর্শনার্থীদের আগমণ সংখ্যা গত বছরকেও ছাড়িয়ে যেতে পারে। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ