সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সকালে গোসল করার উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষ যুগে যুগে গোসলের সময় নির্ধারণ করেছে নানা সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে। কোথাও সকালে গোসলকে প্রার্থনার আগে আত্মশুদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়, আবার কোথাও সন্ধ্যার গোসল সামাজিক রীতি হিসেবে প্রচলিত। বর্তমানে অনেকেই ঘুমের মান বাড়াতে রাতে গোসলকে অগ্রাধিকার দেন। তবে দিনের শুরুতে কুসুম গরম পানিতে একবার গোসল শরীর ও মন উভয়ের জন্যই উপকারী। চলুন জেনে নেওয়া যাক সকালে গোসল করার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা।

ত্বক পরিষ্কার ও সতেজ রাখে
রাতের ঘুমে ত্বকে ঘাম, মৃত কোষ ও ব্যাকটেরিয়া জমে থাকতে পারে। সকালে গোসল করলে এসব ময়লা দূর হয় এবং ত্বক হয় পরিষ্কার ও স্বাস্থ্যকর।

সতেজতা ও উদ্যম বৃদ্ধি করে
সকালের গোসল ঘুমের ঘোর দূর করে শরীর ও মনকে সতেজ করে তোলে। এটি সারাদিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি ও উদ্দীপনা জোগায়।

রক্ত সঞ্চালন উন্নত করে
ঠান্ডা বা কুসুম গরম পানিতে গোসল রক্তনালীগুলোকে সক্রিয় করে, ফলে রক্ত সঞ্চালন বাড়ে এবং হৃদরোগের ঝুঁকি কমে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
নিয়মিত সকালে গোসল করার অভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখে।

মানসিক চাপ ও উদ্বেগ কমায়
সকালে গোসল মানসিক চাপ, ক্লান্তি ও উদ্বেগ হ্রাস করে। এতে মন ভালো থাকে এবং সারাদিনের মানসিক ভারসাম্য বজায় থাকে।

মনোযোগ ও সৃজনশীলতা বৃদ্ধি করে
সকালের গোসল মানসিক প্রশান্তি এনে মনোযোগ বাড়াতে সাহায্য করে, যা সৃজনশীল কাজের জন্য বিশেষভাবে উপকারী।

পেশীকে শিথিল করে
কুসুম গরম পানিতে গোসল পেশী শিথিল করে ও ব্যথা কমায়। এটি বিশেষ করে সকালে শরীরচর্চা বা কাজের প্রস্তুতির আগে উপকার দেয়।

টাইম ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, “একটি উষ্ণ গোসল শরীরে উষ্ণতার সংকেত পাঠায়, ফলে কোর থেকে ত্বকে উষ্ণ রক্ত প্রবাহিত হয়। এতে অতিরিক্ত তাপ শরীর থেকে বেরিয়ে যায়, ঠান্ডা ও আরাম অনুভূত হয় এবং শরীর তার স্বাভাবিক সার্কাডিয়ান ছন্দের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ