শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ডেঙ্গু হলে কী করবেন, কী কী করবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যাও। তাই এই সময়ে জ্বর আসলেও মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে। তবে মনে রাখতে হবে জ্বর আসা মানেই কিন্তু ডেঙ্গু নয়। তাই ডেঙ্গু সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা দরকার। ডেঙ্গু হলে কী করতে হবে এবং কোন বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে সে বিষয়গুলো বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক এবিএম আবদুল্লাহ বলছেন, এখন যেহেতু ডেঙ্গুর সময়, সেজন্য জ্বর হল অবহেলা করা উচিত নয়। জ্বরে আক্রান্ত হলেই অপেক্ষা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ অধ্যাপক আবদুল্লাহর।

তিনি বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তারা জ্বরকে অবহেলা করেছেন। জ্বরের সঙ্গে যদি সর্দি- কাশি, প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা অন্য কোনো বিষয় জড়িত থাকে তাহলে সেটি ডেঙ্গু না হয়ে অন্যকিছু হতে পারে। তবে জ্বর হলেই সচেতন থাকতে হবে।

সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে।

সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি