মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ অটোমোবাইল জনশক্তি তৈরির লক্ষ্যে পরিচালিত আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অ্যাডভান্সড অটোমোবাইল টেকনিশিয়ান ট্রেনিং কোর্সের জন্য বিভিন্ন পদে অভিজ্ঞ ও দক্ষ ট্রেইনার ও মেকানিক নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনিয়র অটো মেকানিক, অটো মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, ডেন্ট টেকনিশিয়ান ও কার পেইন্ট টেকনিশিয়ান পদে মোট ৬ জন দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘদিন কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে কাজ শেখানোর মানসিকতা ও দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সিনিয়র অটো মেকানিক পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসহ মোটরযানের ত্রুটি নিরূপণ, OBD-II স্ক্যানার পরিচালনা, ইঞ্জিন ওভারহোলিং, গিয়ারবক্স, ব্রেক ও স্টিয়ারিং সিস্টেম মেরামতের পূর্ণ দক্ষতা থাকতে হবে। এ পদের বেতন ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া অটো মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান, ডেন্ট টেকনিশিয়ান এবং কার পেইন্ট টেকনিশিয়ান পদে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এসব পদে বেতন ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অটো ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে গাড়ির বৈদ্যুতিক সিস্টেম, ওয়্যারিং, সেন্সর ও অ্যাকচুয়েটর বিষয়ে দক্ষতা থাকতে হবে। অটো এসি সংক্রান্ত অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। অন্যদিকে ডেন্ট ও পেইন্ট টেকনিশিয়ানদের আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে পারদর্শী এবং কার বডি মেরামত ও রং করার বিষয়ে বাস্তব অভিজ্ঞ হতে হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর ০১৫১৬-১৩২১১৬ এবং ০১৮০৫-৪৩৭৯১৫-এ যোগাযোগ করা যাবে।

প্রতিষ্ঠানটির ঠিকানা: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, প্লট ইউ-৪, রোড স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালি আবাসন, সাতারকুল, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সৎ, কর্মঠ এবং দ্বীনি পরিবেশে কাজ করতে আগ্রহী দক্ষ প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ