সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিশ্বমঞ্চে পবিত্র কোরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ের মুকুট ছিনিয়ে আনলেন বাংলাদেশি হাফেজ। নাম—ইহতেশামুল হক হিরা। তিনি রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী। গত ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। বিশ্বের ৩৮টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করা তাঁর এই সাফল্যে আনন্দিত সবাই। 

শনিবার (১০ অক্টোবর) বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ হাফেজ হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের উমরা অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

এর আগে ৬ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেন। কয়েক ধাপে বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগী হিফজুল কোরআন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে প্রথম হয়ে হাফেজ হিরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের স্বীকৃতি অর্জন করেন।

আইও/এসএইচ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ