বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ভিডিও কলে বিয়ে: ইসলাম কী বলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: এআই

|| মাওলানা মুহাম্মাদ বুরহানুদ্দীন বিন সাদ ||

বিয়ে মানবজীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। শরীয়তের দৃষ্টিতে বিয়ে সহীহ হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত রয়েছে। যেগুলোর কোনো একটি ছুটে গেলে শরীয়তের দৃষ্টিতে বিয়ে শুদ্ধ বলে গণ্য হবে না। সেসব শর্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো— “ইত্তিহাদুল মজলিস” অর্থাৎ, দু’জন সাক্ষী বিয়ের মজলিসে উপস্থিত থেকে বিয়ের পুরো প্রক্রিয়াটি (ইজাব-কবুল) শোনা। এ ক্ষেত্রে ছেলে বা ছেলের প্রতিনিধি এবং মেয়ে বা মেয়ের প্রতিনিধি উভয়ের কথা একই স্থানে উপস্থিত থেকে শ্রবণ করা আবশ্যক।

বিশিষ্ট ফকীহ ইমাম কাসানী রহ. (মৃত্যু: ৫৮৭ হি.) লিখেছেন,

وأما الذي يرجع إلى مكان العقد فهو اتحاد المجلس إذا كان العاقدان حاضرين وهو أن يكون الإيجاب والقبول في مجلس واحد حتى لو اختلف المجلس لا ينعقد النكاح.

অর্থ: বিয়ের অন্যতম শর্ত হলো— বর-কনে উভয়ে উপস্থিত থাকলে ইজাব-কবুলের মজলিস এক হওয়া। সুতরাং মজলিস ভিন্ন হয়ে গেলে নিকাহ সংঘটিত হবে না।”– (বাদায়েউস সানায়ে ২/২৩)

উপরোক্ত মূলনীতির আলোকে বর-কনে যদি পৃথক স্থানে অবস্থান করে ভিডিও কলের মাধ্যমে সরাসরি ইজাব-কবুল করে এবং উভয় প্রান্তে পৃথক পৃথক সাক্ষীও থাকে এবং সাক্ষী তাদের কথা