শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

এবারের হজের খুতবা সম্প্রচার হবে ৩৫ ভাষায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফার ময়দান থেকে প্রচারিত হজের খুতবা এবার বিশ্বের আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজে এই খুতবা মোট ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ ও সম্প্রচার করা হবে।

দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে খুতবার লাইভ অনুবাদ প্রচারের ব্যবস্থা করবে।

দুই পবিত্র মসজিদের ধর্মীয় সেবায় সৌদি আরবের ভূমিকা নিয়ে আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন শায়খ আবদুর রহমান আস-সুদাইস।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার মসজিদে নামিরাহ থেকে আরাফার ময়দানের ঐতিহাসিক হজের খুতবা প্রদান করবেন প্রবীণ আলেম ও মসজিদে নববীর ইমাম শায়খ আলী হুজাইফি।

বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে হজের বার্তা নিজস্ব ভাষায় পৌঁছে দিতে অনুমোদিত ভাষাগুলোর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, ইন্দোনেশীয়, উর্দু, তুর্কি, ফার্সি, স্প্যানিশ, চীনা, রুশ, হিন্দি, মালয়, আমহারিক, হাউসা, সোয়াহিলি, সোমালি, পশতু, পাঞ্জাবি, তামিল, ফিলিপিনো, বসনিয়ান, জার্মান, ইতালীয়, পর্তুগিজ, সুইডিশ, উজবেক, তাজিক, নেপালি, সিংহলি, মালয়ালম, ওরোমো, তিগ্রিনিয়া, ইওরুবা, উগান্ডান ও লিথুয়ানিয়ান ভাষা।

সৌদি কর্তৃপক্ষ বলছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হজের দিন আরাফার ময়দান থেকে প্রচারিত খুতবার সরাসরি সম্প্রচার দেখতে ও শুনতে পারবেন। এর মাধ্যমে ইসলামের সার্বজনীন বার্তা আরও ব্যাপকভাবে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ