বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে আগামী ২৭ মে। খবর দেশটির গণমাধ্যম গালফ নিউজের। 

বুধবার (৬ মে) এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য।

তিনি বলেন, আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাত সময় রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং দিগন্তের প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। অনুকূল আবহাওয়ায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই হিসাব অনুযায়ী, ১৮ মে হতে পারে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে, আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।

তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই তারিখগুলো কেবল বৈজ্ঞানিক পূর্বাভাস। আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ