
|
সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে
প্রকাশ:
০৭ মে, ২০২৬, ০২:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে আগামী ২৭ মে। খবর দেশটির গণমাধ্যম গালফ নিউজের। বুধবার (৬ মে) এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য। তিনি বলেন, আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাত সময় রাত ১২টা ১ মিনিটে জিলহজ মাসের চাঁদ জন্ম নেওয়ার সম্ভাবনা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের প্রায় ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং দিগন্তের প্রায় ১০ ডিগ্রি ওপরে অবস্থান করবে। অনুকূল আবহাওয়ায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই হিসাব অনুযায়ী, ১৮ মে হতে পারে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে, আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং পরদিন ২৭ মে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল আজহা। তবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এই তারিখগুলো কেবল বৈজ্ঞানিক পূর্বাভাস। আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ঘোষণার ভিত্তিতে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে। আরএইচ/ |