শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে শুক্রবার আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ১৮৩ টনেরও বেশি জমজমের পানি সরবরাহ করেছে হজ ও উমরাহ বিষয়ক হারামাইন শরীফাইন প্রশাসন।

সৌদি বার্তা সংস্থা এসপিএ’র খবরে জানানো হয়, ৬ হাজার ১৭৮টি বিশেষভাবে নকশা করা কুলারের মাধ্যমে এসব পানি বিতরণ করা হয়। মসজিদের প্রবেশপথ, বারান্দা, করিডোর ও নামাজের ফ্লোরে রাখা কুলারগুলো মুসল্লিদের সহজে পানি গ্রহণের সুযোগ দিয়েছে।

প্রশাসনের ভাষ্যে, এসব কুলার শুধু পানি ঠান্ডা রাখে না, একইসঙ্গে এর গুণগত মানও অক্ষুণ্ণ রাখে।

হারামাইন কর্তৃপক্ষ জানিয়েছে, জমজমের পানি সরবরাহ নিশ্চিত রাখতে একটি পূর্ণাঙ্গ বিভাগ কাজ করছে, যেখানে শত শত কর্মী দিন-রাত দায়িত্ব পালন করছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ