শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

ফজরের সুন্নতের পর কাজা নামাজ পড়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের ওপর ফরজ ইবাদত। মানুষ যেখানেই থাকুক না কেন সময়মতো নামাজ আদায় করতে হবে। এ বিষয়ে আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, “নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।” (সুরা নিসা, আয়াত : ১০৩)

অতএব, কোনো ওজর বা কারণ ছাড়া নামাজ বিলম্ব করা জায়েজ নয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে সময়মতো নামাজ আদায় না করে, তবে সে গুনাহগার হবে। (সহিহ বুখারি, হাদিস : ৪৯৬)

তবে ভুলে যাওয়া, অনিবার্য কারণ বা বৈধ ওজরের কারণে কোনো নামাজ ছুটে গেলে পরে তা আদায় করতে হয়। এই নামাজকে কাজা নামাজ বলা হয়। ফরজ বা ওয়াজিব নামাজ কাজা করা আবশ্যক, কিন্তু সুন্নত বা নফল নামাজ কাজা করার বিধান নেই।

নামাজের নিষিদ্ধ সময় ছাড়া যেকোনো সময় কাজা নামাজ আদায় করা যায়। সাধারণভাবে ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া মাকরূহ। কিন্তু এ সময় কাজা নামাজ আদায় করা যাবে। (সহিহ মুসলিম, হাদিস : ৭২৩; কিতাবুল আছল ১/১২৬)

তবে ফজরের দুই রাকাত সুন্নতের বিশেষ মর্যাদা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) ঘরে বা সফরে যেকোনো অবস্থায়ই এ নামাজ পড়তেন।

উম্মুল মুমিনিন হাফসা (রা.) বর্ণনা করেছেন, “মুয়াজ্জিন ফজরের আজান দিলে এবং ফজরের ওয়াক্ত শুরু হলে, রাসুল (সা.) ফরজ নামাজের আগে দুই রাকাত সংক্ষিপ্ত সুন্নত পড়তেন।” (বুখারি, হাদিস : ৬০১)

আরেক হাদিসে আয়েশা (রা.) বলেন, “রাসুলুল্লাহ (সা.) ফজরের দুই রাকাত সুন্নতের মতো অন্য কোনো নফল নামাজের প্রতি এতটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন না।” (বুখারি, হাদিস : ১১৬৩)

ফজরের ওয়াক্তে দুই রাকাত সুন্নতের পর অতিরিক্ত নফল নামাজ পড়া মাকরূহ হলেও, কাজা নামাজ আদায় করা বৈধ ও অনুমোদিত। তাই যাদের কোনো ফরজ নামাজ ছুটে গেছে, তারা চাইলে ফজরের সুন্নতের পর তা আদায় করতে পারবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ