শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

বিজয় ও সাফল্যে সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিজয় ও সাফল্য আল্লাহ তায়ালার বিশেষ দান। তিনি যাকে ইচ্ছা বিজয় দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা তা ছিনিয়ে নেন। পৃথিবীর স্বাভাবিক নিয়মেই জয়-পরাজয় পরিবর্তিত হতে থাকে। কোনো জাতি বা দল স্থায়ীভাবে বিজয়ের মুকুট পরে থাকতে পারে না। 

একসময় একদল বিজয়ী হয়, আবার অন্য সময়ে অন্য দল জয় লাভ করে। তবে যারা বিজয়ের পর বিনয়ী হয় এবং আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তায়ালা তাদের জয়কে স্ম্মানজনক করেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে “তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব। আর তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় কর, অকৃতজ্ঞতা করো না।” (সুরা বাকারা, আয়াত : ১৫২)

অর্থাৎ বিজয়ের মূল শিক্ষা হলো শুকরিয়া আদায় করা, আল্লাহর সামনে সেজদাবনত হওয়া এবং বিনয়ী থাকা, অহংকারে আত্মমগ্ন না হওয়া।

আল্লাহ তায়ালা আরও বলেন, “আর রহমানের বান্দারা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে; আর যখন অজ্ঞ লোকেরা তাদের সম্বোধন করে, তখন তারা বলে ‘সালাম’।” (সুরা আল-ফুরকান, আয়াত : ৬৩)

অতএব, আল্লাহর রহমতে বিজয়ী বান্দারা গর্বিত