শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

হাঁচি দেওয়ার পর রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাঁচি—একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে মানুষের প্রতিদিনকার ছোট-বড় সব কাজেরই রয়েছে নির্দিষ্ট আদব ও দোয়া। এমনকি হাঁচি দেওয়ার সময় কী বলবে এবং শুনে অন্যরা কী বলবে—তাও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন—

“যখন তোমাদের কেউ হাঁচি দেয়, সে যেন বলে—

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

উচ্চারণ: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন

অর্থ: সব প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের পালনকর্তা।”

— (সহিহ বুখারি: ৬২২৪)

যারা হাঁচি শুনবে, তারা যেন হাঁচিদাতার জন্য এ দোয়া করে—

يَرْحَمُكَ اللَّهُ

উচ্চারণ: ইয়ারহামুকাল্লাহ

অর্থ: আল্লাহ আপনাকে দয়া করুন।

এই দোয়া শুনে হাঁচিদাতা আবার বলবে—

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

উচ্চারণ: ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম

অর্থ: আল্লাহ আপনাদের সঠিক পথ দেখান এবং অবস্থার উন্নতি করুন।

অথবা অন্য বর্ণনায় এসেছে, হাঁচিদাতা বলবে—

يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ

উচ্চারণ: ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম

অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের ক্ষমা করুন।

— (আবু দাউদ: ৫০৩১)

হাদিসে স্পষ্টভাবে দেখা যায়, ইসলাম শুধু ইবাদতের ক্ষেত্রেই নয়, সামাজিকতা, পারস্পরিক আচরণ এবং দৈনন্দিন জীবনের প্রতিটি অংশেই একটি পরিপূর্ণ ও মার্জিত জীবনযাপনের পথ দেখিয়েছে। হাঁচির মতো ছোট একটি বিষয়েও ইসলামী আদব অনুসরণ করলে পারস্পরিক সৌহার্দ্য ও আল্লাহর রহমত লাভ করা যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ