শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ঘর থেকে বের হওয়ার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। নাজমুল হাসান।।

একজন মুসলমানের জীবনযাত্রার প্রতিটি অংশেই রয়েছে বিশেষ দোয়া ও আমলের গুরুত্ব। ইসলামে এমন কিছু দোয়া রয়েছে, যা আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলোকেও বরকতময় ও নিরাপদ করে তোলে। তেমনই একটি গুরুত্বপূর্ণ দোয়া হলো ঘর থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া।

ঘর থেকে বের হওয়ার দোয়া:

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ: বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুত্তাতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহর নামে (ঘর থেকে বের হচ্ছি), আমি আল্লাহর ওপর ভরসা করলাম, এবং আল্লাহ ছাড়া কোন শক্তি বা ক্ষমতা নেই।

দোয়ার ফজিলত: হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই দোয়া পড়ে ঘর থেকে বের হয়, তার জন্য ফেরেশতাগণ ঘোষণা দেন, তোমার হেদায়েতের ব্যবস্থা করা হয়েছে, তোমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তোমার প্রয়োজনীয় বিষয়গুলোর দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন।

এমনকি শয়তানও তার পথ থেকে সরে যায় এবং বলে, 'এ ব্যক্তির সাথে আমার কিছুই করার নেই।'

কেন পড়বেন এই দোয়া? ঘর থেকে বের হওয়ার পরই শুরু হয় জীবনের বাস্তব লড়াই। সেখানে রয়েছে নানান বিপদ-আপদ, শয়তানের ধোঁকা, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা ক্ষতির আশঙ্কা। তাই এই দোয়া পড়লে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, সাহায্য এবং সঠিক পথে পরিচালনার নিশ্চয়তা পাওয়া যায়।

সকাল-বিকেল, অফিস-স্কুল, বাজার কিংবা যেকোনো কাজেই যখন ঘর থেকে বের হবেন, এই সংক্ষিপ্ত দোয়াটি পড়ে বের হওয়া প্রতিদিনের অভ্যাসে পরিণত করুন। এতে ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ