বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

অমুসলিমের পান করা অবশিষ্ট পানি কি নাপাক?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে অমুসলিমদের সাথে চলতে হয়। অনেক সময় একসাথে পানাহারও করা হয়। কখনো একই পাত্রে পানিও পান করার প্রয়োজন দেখা দেয়। এক্ষেত্রে যে বিপত্তিটা ঘটে তা হল- অনেকের ধারণা, অমুসলিমের ঝুটা পানি নাপাক, তা পান করা যাবে না।

তাদের এ ধারণা ঠিক নয়। নাপাকীর নির্ধারিত কারণ ছাড়া সাধারণ অবস্থায় অমুসলিমের লালা নাপাক নয় এবং তাদের ঝুটা পানিও নাপাক নয়। প্রয়োজনের সময় একই পাত্র থেকে পান করতে কোনো অসুবিধা নেই।

কুরআনে মুশরিকদেরকে যে ‘নাজিস’ তথা নাপাক বলা হয়েছে- সেটা তাদের আকীদা ও বিশ্বাসের অপবিত্রতার কারণে; এজন্য নয় যে, তাদের শরীরে নাপাকী না থাকলেও তা নাপাক গণ্য হবে। (তাফসীরে ইবনে কাসীর, সূরা তাওবার ২৮ নং আয়াত-এর তাফসীর দ্রষ্টব্য)

আসলে অমুসলিমদের সাথে গভীর মহব্বতের সম্পর্ক হওয়া, তাদের উৎসব ইত্যাদিতে অংশগ্রহণ করা নিষেধ। কিন্তু প্রতিবেশী হিসেবে তাদের হক আদায় করা, প্রয়োজনে শরীয়তের সীমা রক্ষা করে তাদের সাথে লেনদেন ইত্যাদি নিষেধ নয়।

সূত্র : মাসিক আলকাউসার।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ