শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়তে কবরে ফুল দেওয়ার বিধান কী? গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম

ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ওমরাহ পালনের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন তুরস্কের ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত ইমাম আবদুল্লাহ ওজকান। পবিত্র ইহরাম পরিহিত অবস্থায় বিমানবন্দরে প্রায় ১৮০ জন ওমরাহযাত্রীর নামাজে ইমামতি করছিলেন তিনি। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরে আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে।

শুক্রবার (৬ নভেম্বর) তুরস্কের কোনিয়া বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আবদুল্লাহ ওজকান দীর্ঘদিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবসরের পর এবার ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন তিনি। কিন্তু পবিত্র ভূমিতে পৌঁছানোর আগেই বিমানবন্দরে তাঁর জীবনের অবসান ঘটে।

শুক্রবার তুরস্কের বেইশেহিরে তাঁকে দাফন করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ