শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শরিয়তে কবরে ফুল দেওয়ার বিধান কী? গ্রাম পুলিশের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম

অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর তাগিদ দিয়েছে কাতার। 

শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানান, এই সংঘাতের অবসানে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করার আর কোনো সুযোগ নেই। তাই পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই উভয় পক্ষকে চুক্তিতে পৌঁছাতে হবে।

অন্যদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, চলমান আলোচনা এগিয়ে নিতে কাতার উভয় পক্ষের সাথেই নিবিড় যোগাযোগ বজায় রাখছেন।

এ সময় শান্তি আলোচনা নিয়ে চলা বিভিন্ন অপপ্রচারের সমালোচনা করে তিনি বলেন, যারা যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়, এসব অপপ্রচার কেবল তাদেরই স্বার্থ হাসিল করছে।

এদিকে, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর এই শান্তি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ বন্ধের লক্ষ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

সূত্র: আল জাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ