বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন

ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব সরকার। ইরানের মধ্যস্থতায় সম্ভাব্য একটি সমঝোতার অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। তবে অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা যায়নি।

উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনের উপর ভিত্তি করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৌদি আরবের ওপর হামলা বন্ধ করা এবং যুদ্ধবিরতি নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুতিদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তেহরান সফর করেন। ইরানের মাধ্যমে হুতিদের কাছে ১০০ কোটি ডলার হস্তান্তরের প্রস্তাবও আলোচনায় ছিল বলে দাবি করা হয়েছে।

এ আলোচনায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

সম্প্রতি সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুতিদের হামলা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির আশঙ্কাও তৈরি হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ