বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের নর্থ টার্মিনাল থেকে পরিচালিত সব ফ্লাইট টার্মিনাল-৪ (টি৪) এবং হজ ও ওমরাহ টার্মিনালে স্থানান্তর করা হয়েছে। গত ১৭ অক্টোবর শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের জন্য দেওয়া এক নির্দেশনায় কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীরা যেন ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট এয়ারলাইনসের মাধ্যমে নিজেদের ফ্লাইটের নির্ধারিত টার্মিনাল নিশ্চিত করে নেন।

বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল করা এবং ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামাল দেওয়ার লক্ষ্যে জেদ্দা এয়ারপোর্টস কোম্পানির পরিকল্পনার অংশ হিসেবে নতুন টার্মিনাল-৪ চালু করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে টার্মিনালটির কার্যক্রম শুরু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ৯৭ হাজার বর্গমিটার আয়তনের টার্মিনাল-৪ দিয়ে বছরে দেড় কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব। এতে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত পরিচালনব্যবস্থা। হজ ও ওমরাহযাত্রীদের দলগতভাবে চেক-ইন করার জন্যও এখানে পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে, ২০২৫ সালে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৫ কোটি ৩৪ লাখ যাত্রী যাতায়াত করেছেন, যা বিমানবন্দরটির ইতিহাসে সর্বোচ্চ যাত্রীসংখ্যা। ক্রমবর্ধমান যাত্রীচাপ সামলানো এবং সেবার মান উন্নত করতেই নতুন টার্মিনাল চালু ও ফ্লাইট স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ