আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। অঞ্চলটিতে সংঘাতের প্রভাবে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত থাকায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫.৯১ ডলারে উঠেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়েছে। এ ধরনের তেলের দাম ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলà