রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের একটি প্রতিনিধি দল।

শনিবার (২০ জুন) এক প্রতিবেদনে ইরানেররাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানেহর বরাত দিয়ে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করবে তেহরান।

মুখপাত্র বলেন, আমরা চাই অপর পক্ষ তাদের অঙ্গীকার পূরণ করুক। একই সঙ্গে তারা কীভাবে নিজেদের দায়িত্ব ও বাধ্যবাধকতা বাস্তবায়ন করতে চায়, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চাইব।

এদিকে মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি প্রতিনিধি দলটি অল্প সময়ের মধ্যেই সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি চুক্তি অনুযায়ী নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অস্বীকৃতি জানায়, তাহলে তেহরান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তবে প্রতিনিধি দলের সদস্যসংখ্যা, আলোচনার সময়সূচি কিংবা বৈঠকের সম্ভাব্য এজেন্ডা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আগামী রোববার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদ সমঝোতা স্মারক (ইসলামাবাদ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরের ধারাবাহিকতায় ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের পাশাপাশি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং সমঝোতার বিভিন্ন দিক নিয়ে অগ্রগতি অর্জনের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।

তবে আলোচনার নির্দিষ্ট এজেন্ডা কিংবা অংশগ্রহণকারী প্রতিনিধিদের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ