বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

মসজিদে হারামে বিনামূল্যে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণ কোর্সের ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মসজিদে হারামের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি এ বছরের গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে হাদিস ও ইসলামি গ্রন্থ মুখস্থকরণে আগ্রহীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা দিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত এ কোর্সে বিশ্বের বিভিন্ন দেশের নারী-পুরুষ অংশগ্রহণের সুযোগ পাবেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরুষদের জন্য কোর্সটি আগামী ২৭ জুন থেকে শুরু হয়ে ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। অন্যদিকে নারীদের জন্য নির্ধারিত কোর্স ৫ জুলাই শুরু হয়ে ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো হাদিস ও প্রামাণ্য ইসলামি গ্রন্থ অধ্যয়ন এবং মুখস্থকরণের প্রতি আগ্রহ সৃষ্টি করা, পাশাপাশি অংশগ্রহণকারীদের ইলমি দক্ষতা ও শরয়ি জ্ঞানের পরিধি বৃদ্ধি করা।

কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের কমপক্ষে পবিত্র কুরআনের পাঁচ পারা (পাঁচ জুজ) মুখস্থ থাকতে হবে। এ শর্ত পূরণকারী নারী-পুরুষ, জাতীয়তা নির্বিশেষে, আবেদন করতে পারবেন।

ধর্মবিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, মসজিদুল হারামের পবিত্র পরিবেশে পরিচালিত এ কর্মসূচিতে অভিজ্ঞ আলেম ও শিক্ষকদের তত্ত্বাবধানে পাঠদান করা হবে। অংশগ্রহণকারীরা হাদিস, ইসলামি জ্ঞানচর্চা এবং মুখস্থকরণ পদ্ধতি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করবেন।

উল্লেখ্য, মসজিদুল হারামের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি নিয়মিতভাবে কুরআন, হাদিস, আকিদা, ফিকহ ও ইসলামি সংস্কৃতি বিষয়ে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। এসব কর্মসূচির মাধ্যমে মুসলিম বিশ্বের শিক্ষার্থী ও গবেষকদের জন্য জ্ঞানচর্চার নতুন দ্বার উন্মোচিত হচ্ছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ