রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. ইয়াসির আদ-দোসারি ইমাম হিসেবে দায়িত্ব পালনের সাত হিজরি বছর পূর্ণ করেছেন। ১৪৪৮ হিজরির ১৩ সফর (২৭ জুলাই ২০২৬) তিনি এ মাইলফলক অতিক্রম করেন। এর আগে ১৪৪১ হিজরির ১৩ সফর তাকে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে সমাদৃত শাইখ ইয়াসির আদ-দোসারি বর্তমানে মসজিদুল হারামের অন্যতম জনপ্রিয় ইমাম। গত সাত বছরে তিনি অসংখ্য ফরজ ও তারাবির নামাজে ইমামতি করে মুসলিম বিশ্বের কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

এদিকে দায়িত্বের সাত বছর পূর্তি উপলক্ষে শাইখ ড. ইয়াসির আদ-দোসারি পবিত্র মসজিদুল হারামে একটি উন্মুক্ত দারস (ধর্মীয় আলোচনা) প্রদান করবেন। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) মাগরিবের নামাজের পর অনুষ্ঠিতব্য এ দারসের বিষয় নির্ধারণ করা হয়েছে—‘ইসলামি জ্ঞান এবং চিন্তাকে বিচ্যুতি থেকে সুরক্ষায় এর প্রভাব’।

মসজিদুল হারামের কিং ফাহদ সম্প্রসারণ অংশের ১২ নম্বর আসন এলাকায় (৭৪ নম্বর গেটের বিপরীতে) এ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মুসল্লি, শিক্ষার্থী ও জ্ঞানপিপাসুদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ