
|
মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি
প্রকাশ:
২৯ জুলাই, ২০২৬, ০৯:৩৪ সকাল
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক: মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শাইখ ড. ইয়াসির আদ-দোসারি ইমাম হিসেবে দায়িত্ব পালনের সাত হিজরি বছর পূর্ণ করেছেন। ১৪৪৮ হিজরির ১৩ সফর (২৭ জুলাই ২০২৬) তিনি এ মাইলফলক অতিক্রম করেন। এর আগে ১৪৪১ হিজরির ১৩ সফর তাকে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বজুড়ে সমাদৃত শাইখ ইয়াসির আদ-দোসারি বর্তমানে মসজিদুল হারামের অন্যতম জনপ্রিয় ইমাম। গত সাত বছরে তিনি অসংখ্য ফরজ ও তারাবির নামাজে ইমামতি করে মুসলিম বিশ্বের কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। এদিকে দায়িত্বের সাত বছর পূর্তি উপলক্ষে শাইখ ড. ইয়াসির আদ-দোসারি পবিত্র মসজিদুল হারামে একটি উন্মুক্ত দারস (ধর্মীয় আলোচনা) প্রদান করবেন। আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) মাগরিবের নামাজের পর অনুষ্ঠিতব্য এ দারসের বিষয় নির্ধারণ করা হয়েছে—‘ইসলামি জ্ঞান এবং চিন্তাকে বিচ্যুতি থেকে সুরক্ষায় এর প্রভাব’। মসজিদুল হারামের কিং ফাহদ সম্প্রসারণ অংশের ১২ নম্বর আসন এলাকায় (৭৪ নম্বর গেটের বিপরীতে) এ আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মুসল্লি, শিক্ষার্থী ও জ্ঞানপিপাসুদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সূত্র: ইসলামিক ইনফরমেশন আওয়ার ইসলাম/জেডএম |