মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮


নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

রাবেতা আলমে ইসলামি বা মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডব্লিউএল) মহাসচিব ও মুসলিম স্কলার্স অর্গানাইজেশনের চেয়ারম্যান শাইখ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা সোমবার (২০ জুলাই) নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ জামিয়া মসজিদ আল-মুস্তাফা পরিদর্শন করেছেন।

সফরকালে তিনি মসজিদটির পরিচালনাকারী সাউথ অকল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশন (সামা)-এর দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করেন এবং মসজিদে অধ্যয়নরত পবিত্র কুরআনের হিফজ শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় ড. আল-ঈসা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি উত্তম চরিত্র গঠনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি মুসলিম কমিউনিটির ঐক্য, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি জোরদারে মসজিদভিত্তিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

মুসলিম ওয়ার্ল্ড লীগ জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে রয়েছেন শাইখ ড. আল-ঈসা। সফরকালে তিনি দেশটির মুসলিম কমিউনিটির প্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, পার্লামেন্ট সদস্য এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন।

সফরের লক্ষ্য হিসেবে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা, সহাবস্থান এবং বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে সংলাপ জোরদারের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র: রাবেতার ফেসবুক পেইজ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ