
|
কুরবানির পশু কী শিখিয়ে গেল আমাদের!
প্রকাশ:
২৯ মে, ২০২৬, ০৯:১৮ সকাল
নিউজ ডেস্ক |
|| মো. আব্দুল আলিম || শাণিত ছুরির নিচ থেকে কৃতজ্ঞচিত্তে কী এক মায়াবী ইশারা, অপলক দৃষ্টি—সে কি কিছু বলতে চেয়েছিল আমাদের, যা আমরা বুঝতে পারিনি? হয়তো সে বলতে চেয়েছিল—আমার মতো তুমিও তোমার রবের আদেশ মেনে নিও! শিক্ষা নিও আমার অবস্থান থেকে; নির্জন-নিস্তব্ধ গোয়ালঘরে আমার আবাস ছিল একাকী। একাকিত্বে ভীত হয়ে হাম্বা রবে চাইতাম কোনো সঙ্গীনির সঙ্গ। যে ডাকে বারবার ঘুম ভেঙে যেত তোমার। শেষমেশ কোনো এক হাটের দিনে নির্জন গোয়ালে এলো আমার সঙ্গী। একাকিত্ব ঘুচল আমার। কিন্তু সেই গোয়ালেরই অসমাপ্ত বিচুলি-ভুসি রেখে, সঙ্গীর সাথে শেষ সাক্ষাৎ উপেক্ষা করে আজ আমি কুরবানির মাঠে। নির্ধারিত সময়ে মূল্যায়িত হলো মালিকের আদেশ। শিরা-উপশিরা দিয়ে প্রবাহিত হলো রক্তস্রোত। ধারালো ছুরি দিয়ে ছাড়ানো হলো চামড়া, টুকরো টুকরো হলো মাংসপিণ্ড, বাড়িতে বাড়িতে পৌঁছে গেল বহুলাংশে ভাগ হয়ে। প্রজ্জ্বলিত উনুনের টগবগে তেলে ঝলসে ওঠল কলিজা। আমাদের ওপর রবের আদেশ মূল্যায়িত হলেই পৃথিবীবাসীর ঈদ হয়; গরিবের মুখে হাসি ফোটে; দুবেলা দুমুঠো খেতে পায় তারা। তুমিও রবের আদেশ মেনে নিও! কখনো কোনো ময়দান থেকে রবের ডাক আসলে ছুটে যেও তুমিও! আমার বিশ্বাস তুমি যাবে! আইও |