বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি লঙ্ঘন ও প্রতিশ্রুতি ভঙ্গের তীব্র সমালোচনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হোসাইনি খামেনি বলেছেন, ‘বড় শয়তান’ আমেরিকার এই আচরণ আবারও প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য বা বৈধতা নেই। মার্কিন প্রশাসনের এই ঔদ্ধত্য, আধিপত্যবাদী আকাঙ্ক্ষা ও বর্বরতা তাদের মজ্জাগত স্বভাব।

প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ এবং সমসাময়িক জাতীয় ইস্যু নিয়ে দেওয়া এক বিশেষ বার্তায় আয়াতুল্লাহ মুজতবা খামেনি এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় তিনি বলেন, মার্কিন শত্রু এবার মুখোশ খুলে তাদের আসল রূপ দেখিয়েছে। এই তিক্ত অভিজ্ঞতা এবং বারবার চুক্তি লঙ্ঘনের ঘটনা আমেরিকার অসততা, অযৌক্তিকতা, অবিশ্বস্ততা ও বিদ্বেষপূর্ণ আচরণের আরেকটি অকাট্য প্রমাণ।

মার্কিন প্রশাসনের যুদ্ধংদেহী মনোভাবের হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আমেরিকা যদি যুদ্ধ বাঁধাতে চায়, তবে এর জন্য তাদের আরও চড়া মূল্য ও চরম অপমান সহ্য করতে হবে। ইরানি জাতি এবং ‘প্রতিরোধের অক্ষ’ (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) মার্কিন শত্রুদের এমন শিক্ষা দেবে যা তারা কখনো ভুলবে না।’

চলতি এই সংকটময় মুহূর্তে দেশের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা এবং প্রতারক মার্কিন শত্রুর মোকাবিলা করতে সমাজের প্রতিটি স্তরে এবং সরকারের সব বিভাগে পবিত্র ঐক্য ও সংহতি বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

বার্তায় তিনি আরও উল্লেখ করেন, প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় কোটি মানুষের উপস্থিতি একটি নজিরবিহীন ও ঐতিহাসিক মহাকাব্য সৃষ্টি করেছে, যা ইরানের ইসলামি-ইরানি আত্মপরিচয় ও অবিচল ইচ্ছাশক্তিরই বহিঃপ্রকাশ।

 

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ