বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টাকা তুলছেন গ্রাহকরা, সম্মিলিত ইসলামী ব্যাংক বাড়ছে আস্থা অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের হিজাব নিষিদ্ধ ‘স্থিতিশীল ক্যাম্পাস ও যোগ্য নেতৃত্ব গঠনে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে’ নেপালের জাতীয় সভার সদস্যের সঙ্গে আমিরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সাহারানপুরের শতবর্ষী মসজিদ ভাঙায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের তীব্র নিন্দা পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের অকল্যান্ডে নবনির্মিত জামেউর রহমান মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর মসজিদটিতে জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেন মুসলিম ওয়ার্ল্ড লীগের (রাবেতা আলমে ইসলামি) মহাসচিব এবং মুসলিম উলামা পরিষদের চেয়ারম্যান শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল করিম আল-ঈসা।

শুক্রবার (১৭ জুলাই) খুতবায় তিনি ইসলামের মৌলিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা এবং বহুসাংস্কৃতিক সমাজে মুসলমানদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিভিন্ন সংস্কৃতি, ধর্ম ও জাতিগোষ্ঠীর সহাবস্থান আল্লাহর সৃষ্টিগত বিধানের অংশ। এমন বাস্তবতায় একজন মুসলমানের আচরণ, পারস্পরিক সম্পর্ক ও মানবিক মূল্যবোধ ইসলামের শিক্ষা অনুযায়ী পরিচালিত হওয়া উচিত।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, ড. আল-ঈসার এই খুতবা নিউজিল্যান্ডের মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে। তাই খুতবাটিকে সংরক্ষণ ও ব্যাপকভাবে প্রচারের উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের বিভিন্ন অঞ্চলের মুসলিম সম্প্রদায় এর থেকে উপকৃত হতে পারেন।

জানা গেছে, ড. মুহাম্মদ আল-ঈসা সরকারি আমন্ত্রণে বর্তমানে নিউজিল্যান্ড সফর করছেন। সফরকালে তিনি দেশটির সরকার, পার্লামেন্ট এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে আন্তধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান, শান্তি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ড. আল-ঈসার এই সফর নিউজিল্যান্ডে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে রাষ্ট্রীয় ও আন্তধর্মীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ