বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগামীকাল শুক্রবার (১৭ জুলাই ২০২৬/৩ সফর ১৪৪৮ হিজরি) জুমার নামাজে ইমামতি করবেন সৌদি আরবের খ্যাতিমান দুই আলেম।

মসজিদুল হারামে জুমার খুতবা ও নামাজে ইমামতি করবেন শায়খ মাহের আল-মুআইকলি। আর মসজিদে নববীতে জুমার খুতবা ও নামাজে ইমামতি করবেন শায়খ ড. হুসাইন আলে শায়খ।

প্রতি সপ্তাহের মতো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো ওমরাহযাত্রী, মুসুল্লি ও সৌদি নাগরিক দুই পবিত্র মসজিদে জুমার নামাজে অংশ নেবেন। পাশাপাশি বিশ্বের কোটি কোটি মুসলমান টেলিভিশন ও অনলাইন সম্প্রচারের মাধ্যমে জুমার খুতবা ও নামাজ সরাসরি অনুসরণ করবেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর জুমার খুতবা মুসলিম বিশ্বের ধর্মীয় ও সমসাময়িক নানা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে থাকে। এ কারণে প্রতি সপ্তাহেই বিশ্বের মুসলমানদের মধ্যে এই দুই পবিত্র মসজিদের জুমার খুতবা ও ইমামদের প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়। সূত্র: ইসলামিক ইনফরমেশন

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ