
|
বাজেট নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রেস ব্রিফিং বিকেলে
প্রকাশ:
২৪ মে, ২০২৬, ০৮:২১ সকাল
নিউজ ডেস্ক |
২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)। আজ রোববার (২৪ মে ২০২৬) বিকেল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়, ৫৯/৩/৩ পুরানা পল্টন (৫ম তলা), ঢাকা-১০০০-এ এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এ আয়োজনে গণমাধ্যমকর্মী, সচেতন নাগরিক এবং দেশবাসীকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জাতীয় স্বার্থ, জনকল্যাণ এবং ইনসাফভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার দাবিতে সংগঠনের পক্ষ থেকে বাজেটসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। আয়োজক সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, এ আয়োজনের মাধ্যমে দেশের অর্থনৈতিক নীতি ও বাজেট কাঠামো নিয়ে তাদের অবস্থান বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে। জেডএম/ |