বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

যুক্তরাষ্ট্রের দাবি: হরমুজ প্রণালি খোলা ও শুল্কমুক্ত রাখতে চায় চীন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কোনো ধরনের বিধিনিষেধ বা অতিরিক্ত শুল্ক ছাড়া চীন হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন গণমাধ্যমকে তিনি এমন তথ্য দেন।

আরও পড়ুন: ট্রাম্পের দাবি: যুক্তরাষ্ট্র জ্বালানি কিনবে চীন

তিনি বলেন, চীনের জন্য হরমুজ প্রণালি খোলা থাকা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে কোনো শুল্ক, সামরিক নিয়ন্ত্রণ বা বাধা তারা চায় না। বৈঠকে এ বিষয়টা স্পষ্ট করেছে চীন। আমরা চীনের এই অভিমত স্বাগত জানাই।

ইরানের প্রতি চীনের সম্ভাব্য সমর্থনের প্রশ্নে গ্রিয়ার বলেন, ওয়াশিংটন মনে করে বেইজিং বাস্তববাদী অবস্থান নেবে।

তিনি আরও বলেন, চীন খুবই বাস্তববাদী আচরণ করছে এবং তারা ভুল পক্ষের অবস্থানে যেতে চায় না।

গ্রিয়ারের ভাষ্য, চীন ওই অঞ্চলে শান্তি চায়। প্রেসিডেন্ট ট্রাম্পও সেখানে শান্তি দেখতে চান। তাই আমরা বিশ্বাস করি, ইরানের প্রতি যেকোনো ধরনের বাস্তব সহায়তা সীমিত রাখতে চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ