মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় ওআইসির নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

রোববার (১০ মে) সংস্থাটির জেদ্দার জেনারেল সেক্রেটারিয়েট থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, উত্তর-পশ্চিম পাকিস্তানের বান্নু এলাকায় একটি পুলিশ পোস্ট লক্ষ্য করে চালানো এই কাপুরুষোচিত হামলায় বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত ও আহত হয়েছেন। ওআইসি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে জানিয়েছে যে, কোনো ধরনের সহিংসতা বা উগ্রবাদ বরদাস্ত করা হবে না।

ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তান সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়- আমরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিবৃতিতে পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করে ওআইসি পুনরায় নিশ্চিত করেছে যে, তারা যেকোনো ধরনের সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রতিও সংস্থাটি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ