
|
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় ওআইসির নিন্দা
প্রকাশ:
১০ মে, ২০২৬, ০৭:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। রোববার (১০ মে) সংস্থাটির জেদ্দার জেনারেল সেক্রেটারিয়েট থেকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, উত্তর-পশ্চিম পাকিস্তানের বান্নু এলাকায় একটি পুলিশ পোস্ট লক্ষ্য করে চালানো এই কাপুরুষোচিত হামলায় বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত ও আহত হয়েছেন। ওআইসি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে জানিয়েছে যে, কোনো ধরনের সহিংসতা বা উগ্রবাদ বরদাস্ত করা হবে না। ওআইসির জেনারেল সেক্রেটারিয়েট এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তান সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়- আমরা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিবৃতিতে পাকিস্তানের সাথে সংহতি প্রকাশ করে ওআইসি পুনরায় নিশ্চিত করেছে যে, তারা যেকোনো ধরনের সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান সরকারের গৃহীত পদক্ষেপগুলোর প্রতিও সংস্থাটি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। আইও/ |