বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৫ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা, ৫ আফগানি আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী হজ পারমিট ছাড়া অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা মরুভূমির পথ দিয়ে হেঁটে মক্কায় প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হজ মৌসুমে অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় সৌদি পাবলিক সিকিউরিটি সবাইকে হজবিষয়ক নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কোনো ধরনের লঙ্ঘনের তথ্য জানাতে ৯১১ ও ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি সরকার অবৈধ হজ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড, বহিষ্কার এবং ১০ বছর পর্যন্ত সৌদিতে প্রবেশ নিষিদ্ধ হওয়ার মতো শাস্তির বিধান রাখা হয়েছে।

সূত্র: কাবুল ট্রিবিউন

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ