
|
হজ পারমিট ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা, ৫ আফগানি আটক
প্রকাশ:
০৯ মে, ২০২৬, ০৮:২৭ সকাল
নিউজ ডেস্ক |
সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী হজ পারমিট ছাড়া অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা মরুভূমির পথ দিয়ে হেঁটে মক্কায় প্রবেশের চেষ্টা করছিল বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হজ মৌসুমে অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় সৌদি পাবলিক সিকিউরিটি সবাইকে হজবিষয়ক নিয়ম-কানুন মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কোনো ধরনের লঙ্ঘনের তথ্য জানাতে ৯১১ ও ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি সরকার অবৈধ হজ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড, বহিষ্কার এবং ১০ বছর পর্যন্ত সৌদিতে প্রবেশ নিষিদ্ধ হওয়ার মতো শাস্তির বিধান রাখা হয়েছে। সূত্র: কাবুল ট্রিবিউন জেডএম/ |