সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

শান্তিচুক্তি না-হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুমকি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি চুক্তিতে সম্মত না-হয় তাহলে তাহলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে।

শান্তিচুক্তি একভাবে নয়ত অন্যভাবে হতেই হবে। ভালভাবে কিংবা কঠিনভাবে যেভাবেই হোক হবেই—বলে জোর দেন তিনি।

ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) সকালে ইরানকে আরও হুমকি দিয়েছেন—ইরান শর্ত না মানলে তাদের সেতু এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে।

তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তবে শান্তিচুক্তি একভাবে নয়ত অন্যভাবে হবেই। ভালভাবে কিংবা কঠিনভাবে যেভাবেই হোক না কেন।

ট্রাম্প এক পোস্টে লিখেছেন, ‘আমরা একটি খুবই ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি ইরান সেটা গ্রহণ করবে।

প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে পাকিস্তানে দুইপক্ষের শেষ মুহূর্তের আলোচনায় তেহরানকে টেবিলে আনার চেষ্টায় ট্রাম্প এই পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প এ-সপ্তাহে আলোচনার জন্য প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাচ্ছেন বলে ফক্স নিউজকে জানান। তবে ইরান আলোচনায় বসবে কিনা সেটি এখনও স্পষ্ট করা হয়নি।

ইরানের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা হবে না। ইরান আলোচনায় বসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেনি।

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি না হলে মঙ্গলবারই দুইপক্ষের মধ্যে বহাল থাকা সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে।

এই যুদ্ধবিরতি হওয়ার আগেও ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, অন্যথায় ইরান সভ্যতা ধ্বংস করা হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ