
|
শান্তিচুক্তি না-হলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে: ট্রাম্পের হুমকি
প্রকাশ:
২০ এপ্রিল, ২০২৬, ১১:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি চুক্তিতে সম্মত না-হয় তাহলে তাহলে গোটা দেশ উড়িয়ে দেওয়া হবে। শান্তিচুক্তি একভাবে নয়ত অন্যভাবে হতেই হবে। ভালভাবে কিংবা কঠিনভাবে যেভাবেই হোক হবেই—বলে জোর দেন তিনি। ট্রাম্প রোববার (১৯ এপ্রিল) সকালে ইরানকে আরও হুমকি দিয়েছেন—ইরান শর্ত না মানলে তাদের সেতু এবং বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। তিনি বলেন, ইরান যুদ্ধবিরতি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তবে শান্তিচুক্তি একভাবে নয়ত অন্যভাবে হবেই। ভালভাবে কিংবা কঠিনভাবে যেভাবেই হোক না কেন। ট্রাম্প এক পোস্টে লিখেছেন, ‘আমরা একটি খুবই ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি ইরান সেটা গ্রহণ করবে। প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগে পাকিস্তানে দুইপক্ষের শেষ মুহূর্তের আলোচনায় তেহরানকে টেবিলে আনার চেষ্টায় ট্রাম্প এই পোস্ট করেছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প এ-সপ্তাহে আলোচনার জন্য প্রতিনিধিদল পাকিস্তানে পাঠাচ্ছেন বলে ফক্স নিউজকে জানান। তবে ইরান আলোচনায় বসবে কিনা সেটি এখনও স্পষ্ট করা হয়নি। ইরানের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে কোনও আলোচনা হবে না। ইরান আলোচনায় বসার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিতও করেনি। ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি না হলে মঙ্গলবারই দুইপক্ষের মধ্যে বহাল থাকা সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে। এই যুদ্ধবিরতি হওয়ার আগেও ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, অন্যথায় ইরান সভ্যতা ধ্বংস করা হবে। জেডএম/ |