বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

আমরা যুদ্ধক্ষেত্রে বিজয়ী হয়েছি: ইরানের স্পিকার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান ‘বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, শনিবার (১৮ এপ্রিল) জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।’ তার দাবি, যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখন অবধি ইরানের হাতেই।

দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা। পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় স্থায়ী সমঝোতার চেষ্টা চললেও এখনো তা চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স–এর সঙ্গে বৈঠক করলেও সেখানে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ