
|
আমরা যুদ্ধক্ষেত্রে বিজয়ী হয়েছি: ইরানের স্পিকার
প্রকাশ:
১৯ এপ্রিল, ২০২৬, ০২:০৩ দুপুর
নিউজ ডেস্ক |
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান ‘বিজয়ী’ হয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, নিজেদের দাবি পূরণ হওয়ায় ইরান কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, শনিবার (১৮ এপ্রিল) জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি।’ তার দাবি, যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ এখন অবধি ইরানের হাতেই। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ আগামী বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা। পাকিস্তানসহ বিভিন্ন দেশের মধ্যস্থতায় স্থায়ী সমঝোতার চেষ্টা চললেও এখনো তা চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স–এর সঙ্গে বৈঠক করলেও সেখানে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। জেডএম/ |