মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা দাওরায়ে হাদিসে দেশসেরা ঢালকানগর মাদরাসা দাওরায়ে হাদিসে মেধা তালিকার শীর্ষে যারা দাওরায়ে হাদিসের ফল প্রকাশ, পাসের হার ৮৯.৯৯ শতাংশ বেফাকে সেরা দিলু রোড মাদরাসায় ভর্তি সম্পর্কে যা জানা গেল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ব্যতীত সবার জন্য উন্মুক্ত হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শত্রু দেশ ছাড়া অন্য সব দেশের জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এ সুবিধা পাবে না।

ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে দেশটির আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) প্রতিনিধি আলি মুসাভি বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলে এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল চালু রাখা হবে।

তিনি অভিযোগ করেন, বর্তমানে এই পথ অচল হয়ে পড়ার মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’।

মুসাভি আরও বলেন, ইরান কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেয়। তবে এর জন্য আগ্রাসন বন্ধ হওয়া এবং পারস্পরিক আস্থা পুনর্গঠন জরুরি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হিসেবে হরমুজ প্রণালির পরিস্থিতি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ