বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

একযোগে ইসরাইলের চার শহরে ইরানের হামলা, হতাহত ২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদী ইসরাইলের চারটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় তছনছ হয়ে গেছে শহর চারটি। এতে দুশোর বেশি মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। 

শনিবার (২১ মার্চ) রাতভর ইসরায়েলের ৪ শহরে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এতে শহরগুলো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। খবর প্রেসটিভির।

ইসরায়েলি গণমাধ্যম ও সরকার বরাবরই ইহুদিদের নিহত বা আহতের প্রকৃত তথ্য লুকিয়ে আসছে। এর মধ্যেই ইসরায়েল শতাধিক মানুষ আহতের তথ্য দিলেও, এখনো কেউ মারা যায়নি বলে দাবি করেছে। 

তবে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।
আজ রোববার (২২ মার্চ) বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, তারা ‘অপারেশন ট্র প্রমিজ-৪’— এর ৭৩তম হামলা চালিয়েছে। এতে দখলকৃত ফিলিস্তিনের (ইসরায়েলের) দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছে।
বিবৃতি বিপ্লবী গার্ড আরও বলেছে, নতুন হামলা চালানো হয়েছে বিপ্লবী গার্ডের আকাশ প্রতিরক্ষা বিভাগের শহীদ সেনাদের সাহসিকতাকে উৎসর্গ করে। 

এই হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। হামলা পরিচালনা করেছে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স।

ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পর নতুন এ হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বের শিবা এবং কিরাত গাটকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।হামলার পর ঘটনাস্থল থেকে করা বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে বিপ্লবী গার্ড আরও বলেছে, ২০০ জন আহত বা নিহত হলেও ইসরায়েলি সরকার সংবাদ চেপে রাখছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ