
|
একযোগে ইসরাইলের চার শহরে ইরানের হামলা, হতাহত ২০০
প্রকাশ:
২২ মার্চ, ২০২৬, ০১:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
ইহুদিবাদী ইসরাইলের চারটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় তছনছ হয়ে গেছে শহর চারটি। এতে দুশোর বেশি মানুষ আহত বা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার (২১ মার্চ) রাতভর ইসরায়েলের ৪ শহরে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। এতে শহরগুলো রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। খবর প্রেসটিভির। ইসরায়েলি গণমাধ্যম ও সরকার বরাবরই ইহুদিদের নিহত বা আহতের প্রকৃত তথ্য লুকিয়ে আসছে। এর মধ্যেই ইসরায়েল শতাধিক মানুষ আহতের তথ্য দিলেও, এখনো কেউ মারা যায়নি বলে দাবি করেছে। তবে ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের হামলায় ইসরায়েলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। হামলা পরিচালনা করেছে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্স। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার পর নতুন এ হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বের শিবা এবং কিরাত গাটকে টার্গেট করা হয়েছে বলেও জানিয়েছে বিপ্লবী গার্ড।হামলার পর ঘটনাস্থল থেকে করা বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে বিপ্লবী গার্ড আরও বলেছে, ২০০ জন আহত বা নিহত হলেও ইসরায়েলি সরকার সংবাদ চেপে রাখছে। এমএম/ |