রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

আফগানিস্তানে পাকিস্তানের হামলা অযৌক্তিক: ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে পাকিস্তানের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। তিনি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করার অজুহাতে পরিচালিত এসব হামলা অযৌক্তিক এবং এর ফল উল্টো হতে পারে।

তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা সামরিক পথে নয়; বরং সংলাপ ও রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমেই নিরসন করা উচিত। এ ক্ষেত্রে কাবুল ও ইসলামাবাদ—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

‘পাকিস্তানি উম্মাহ ইউনিটি’ শীর্ষক আলেমদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান আফগানিস্তান বিষয়ে পাকিস্তানের বর্তমান নিরাপত্তা নীতির কড়া সমালোচনা করেন।

পাকিস্তানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ করে তিনি সীমান্তপারের সামরিক পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পাকিস্তানের ভেতরে ভারত হামলা চালালে যে যুক্তি প্রত্যাখ্যান করা হয়, একই যুক্তিতে আফগানিস্তানের বিরুদ্ধে হামলাকে বৈধতা দেওয়া দ্বিচারিতার শামিল।

তিনি বলেন, “আপনি যদি কাবুলে হামলাকে এই যুক্তিতে বৈধ বলেন যে আপনার শত্রুরা সেখানে অবস্থান করছে, তাহলে ভারত যখন পাকিস্তানের অভ্যন্তরে তার শত্রুদের লক্ষ্য করে হামলা চালায়—সেই যুক্তি আপনি কেন গ্রহণ করেন না?”

মাওলানা ফজলুর রহমান সতর্ক করে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েন অব্যাহত থাকলে তা কোনো দেশেরই স্বার্থ রক্ষা করবে না; বরং গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বিরোধের একমাত্র টেকসই সমাধান হলো পারস্পরিক সম্মান, সংলাপ এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে সমস্যা সমাধান।

সূত্র: আরিয়ানা নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ