রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

বলকানের বৃহত্তম নতুন মসজিদে নামাজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণ-পূর্ব বুলগেরিয়ার কার্দজালিতে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বলকান অঞ্চলের অন্যতম বৃহত্তম নতুন মসজিদ। শুধু উপাসনালয়ই নয়—এটি একটি সমন্বিত সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠছে।

উদ্বোধনী আয়োজনে বুলগেরিয়া ও তুরস্কের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তুর্কি সংসদ সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসয় বলেন, নতুন মসজিদটি বুলগেরিয়ার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি ইবাদতের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দুই দেশের ক্রমবর্ধমান সৌহার্দ্য ও সহযোগিতার কথাও উল্লেখ করেন।

প্রায় ১,৪০০ বর্গমিটার আয়তনের এ মসজিদে একসঙ্গে ১,২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে রয়েছে কোরআন শিক্ষাকক্ষ, সভাকক্ষ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বহুমুখী সুবিধা—যা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য এটিকে এক অনন্য সেবা ও মিলনকেন্দ্রে রূপ দিয়েছে।

ধর্মবিষয়ক প্রধান সাফি আরবাগোস জানান, এই নতুন মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়; বরং জ্ঞান, নৈতিকতা, সামাজিক সংহতি ও মানবিকতার অনন্য কেন্দ্র হয়ে উঠবে।

উল্লেখ্য, ২০১৫ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আকার, স্থাপত্য ও ধারণক্ষমতার দিক থেকে এটি বলকানের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ