রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

স্পেনে বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনায় পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররম পরিচালনায় তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৫ নভেম্বর এক সাধারণ সভা আয়োজনের মধ্য দিয়ে মাদ্রিদে বাংলাদেশ মসজিদ বায়তুল মোকাররম সুষ্ঠু পরিচালনায় তিন বছর মেয়াদি (২০২৬-২৭-২৮) পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। ন

বগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিগত পরপর কয়েক মেয়াদে সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করা খোরশেদ আলম মজুমদার। সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, কোষাধ্যক্ষ শাহ আলম, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ সাহাদত আলী, সহ-কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন।

এছাড়াও সদস্য নির্বাচিত হয়েছেন ওয়াসিম রানা, জাহিদুল আলম দিদার, মোহাম্মদ পিন্টু, রুবেল আহমেদ, মাকসুদ উল্লাহ খোকন, সেলিম আহমেদ। মসজিদ কমিটির নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম মজুমদার মসজিদ পরিচালনায় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের দায়িত্বশীল হয়ে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করার আহ্বান জানান।

এছাড়াও মসজিদ সম্প্রসারণ ও একটি পূর্ণাঙ্গ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য বর্তমান মসজিদের পাশের জায়গাটি ক্রয় করার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এবং সে অর্থ জোগানে যারা ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন তা দ্রুত পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ জানান।

NH/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ