রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

আফগানিস্তানে আবারও হামলার হুঁশিয়ারি পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামাবাদ ও ওয়াজিরিস্তানে হামলার পর আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর হুঁশিয়ারি পাকিস্তানের; প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কর্তৃক আফগান তালেবানকে সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ, ‘সীমান্ত পার হয়ে অভিযান’ চালানোর সম্ভাবনা উড়িয়ে দিলেন না

সম্প্রতি ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে পরপর দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তান আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে ফের হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানের ভেতরে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি আফগান তালেবান সরকারকে অভিযুক্ত করে বলেছেন, পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তারা আশ্রয় দিচ্ছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী দেশটিতে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আফগান তালেবান সরকারের হামলার নিন্দাকে তিনি ‘অবিশ্বাসযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। 

আসিফ বলেন, “তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে।” হামলার পর এক বিবৃতিতে তিনি আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন। আসিফ লিখেছেন, “কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।”

ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে খাজা আসিফ লিখেছিলেন, “আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদের এই আত্মঘাতী হামলাই তাদের চোখ খুলে দেওয়ার মতো।” 

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী এই লড়াই ‘সমগ্র পাকিস্তানের যুদ্ধ’ এবং সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা বোধ দিচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বা আফগানিস্তান কেউই যদি দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনো আগ্রাসন শুরু করবে না, তবে আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। 

রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ইসলামাবাদের সন্ত্রাসী হামলা আমাদের স্পষ্ট বার্তা দিয়েছে— “তোমাদের সব অঞ্চলই আমাদের নাগালের মধ্যে।” তিনি আরও বলেন, পাকিস্তান সীমান্ত বা শহর—কোথাও সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার শক্ত জবাব দেওয়া হবে।

সূত্র: জিও নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ