শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

আফগানরা কখনোই নিজেদের ভূমি অন্য কারো হাতে দেবে না : মাওলানা মুজাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাগরাম বিমানঘাঁটি কোনো অবস্থাতেই আমেরিকার হাতে হস্তান্তর করা হবে না। স্কাই নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য দেন।

সোমবার (৬ অক্টোবর) স্কাই নিউজে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে মাওলানা মুজাহিদ বলেন, “আফগানরা কখনোই নিজেদের ভূমি অন্য কারও হাতে তুলে দেবে না—যে পরিস্থিতিই আসুক না কেন।” তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “বাগরাম ঘাঁটি পুনরায় আমেরিকার দখলে নেওয়া উচিত” মন্তব্যটি ইমারাতে ইসলামিয়া সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

আমেরিকার সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি জানান, আফগান সরকার ওয়াশিংটনে আফগান দূতাবাস এবং কাবুলে মার্কিন দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আলোচনা করেছে। যদিও দুই দেশের সম্পর্ক এখনও কিছুটা উত্তেজনাপূর্ণ, তবুও বিষয়টি এক ধরনের ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

মাওলানা মুজাহিদ আরও বলেন, “আফগানিস্তান এখন উন্নয়নের পথে এগোচ্ছে, এবং ইমারাতে ইসলামিয়ার সরকারের অধীনে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়েছে।”

সূত্র: স্কাই নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ